Apan Desh | আপন দেশ

নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ২৫ নভেম্বর ২০২৫

নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল

বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই ২৬-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন

আরও পড়ুন<<>>‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

মির্জা ফখরুল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয়তাবাদী শক্তির এ ভিত্তিকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ সিনিয়র আইনজীবীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু