ছবি: আপন দেশ
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানী ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বেবি বেগম (৫৫), তার নাতি শামীম বেপারী (১২) এবং মুস্তাকিম বেপারী (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত বেবি বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের তথ্যমতে, চার বছর আগে মেরি বেগমের সঙ্গে তার প্রথম স্বামী মাসুম বেপারীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি তার দুই সন্তান ও মাকে নিয়ে আলাদা বাসায় বসবাস করতেন। সম্প্রতি তিনি রফিকুল নামের একজনকে বিয়ে করেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন <<>> ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
ঈদের দিন বিকেল থেকে বেবি বেগম ও দুই শিশু নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে বাসা থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে খাটের নিচ থেকে বেবি বেগমের মরদেহ, কাপড় রাখার আলমারি থেকে মুস্তাকিমের মরদেহ এবং খাটের ওপর কাপড়ে মোড়ানো অবস্থায় শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর নিহত শিশুদের মা মেরি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকান্ড ঘটেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































