Apan Desh | আপন দেশ

খুলনায় সুন্দরবনে হরিণ শিকারি আটক

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০১, ২০ অক্টোবর ২০২৬

খুলনায় সুন্দরবনে হরিণ শিকারি আটক

ছবি: আপন দেশ

খুলনার জেলার কয়রা উপজেলায় সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের একব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। 

এ সময় তার কাছ থেকে শিকারের ফাঁদসহ হরিণের খণ্ডিত মাথা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযানকালে ওই ব্য্যক্তিকে আটক করা হয়। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন<<>>হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেফতার

আটককৃত আয়াতুল্লাহ গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আব্দুল কুদ্দুস গাজীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি ডিঙি নৌকায় থাকা হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড়কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়