Apan Desh | আপন দেশ

‘১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে’

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

‘১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে’

ছবি: আপন দেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। ১৮ কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি, লুটপাট, গুণ্ডামি ও সন্ত্রাস রাজনীতির পরম্পরা চিরতরে বিদায় নেবে ইনশাল্লাহ।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় মিয়া গোলাম পরওয়ারের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন এবং ভোটারদের আগামী নির্বাচনে বিপুল ব্যবধানে তাকে সংসদে প্রেরণের আহবান জানান।

মাওলানা মামুনুল হক বলেন, ইতিহাসের এ ঐতিহাসিক সময়ে আমরা ১১টি রাজনৈতিক দল হাতে হাত রেখেছি। এটি কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীর জন্য নয়। বরং বাংলাদেশের নিপীড়িত ও অধিকার বঞ্চিত ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য।

আরও পড়ুন <<>> গাজীপুর-৫ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে পুরোনো দিনে সন্ত্রাস ও গুণ্ডামি, লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির প্রভাব ছিল। মানুষের পরিশ্রমে গড়া অর্থনীতি দুর্নীতিবাজদের দ্বারা লুটপাট করা হতো। তাই আজকের পরিস্থিতি থেকে মুক্তি দিতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের শ্রমিক, কৃষক, মজদুর, উদ্যোক্তা ও প্রবাসীরা অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। কিন্তু দুর্নীতিবাজ রাজনীতিবিদরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ক্ষমতায় থাকে। এবার জনগণ তাদের ক্ষমতার মসনদে দেখতে চায় না। তাই ১১টি দল ঐক্যবদ্ধ হয়ে টেকনাফ থেকে তেতুলিয়ায় গণজোয়ার সৃষ্টি করেছে। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হবে এবং প্রতিটি আসনে ঐক্যের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতার পরিবর্তন আনবেন ইনশাল্লাহ।

সভায় ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমানসহ অনেকেই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়