Apan Desh | আপন দেশ

লোহাগড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

লোহগড়া (খুলনা) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২২, ২ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:২২, ২ আগস্ট ২০২৬

লোহাগড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফাইল ছবি, আপন দেশ

নড়াইলের লোহাগড়ায় বার বছর বয়সী অঞ্জিলা খানম নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (০২ আগস্ট) সকালে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (০১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অঞ্জিলা খানম উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামের এরশাদ শেখের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামে অঞ্জিলা খানম একদিন স্কুলে না যাওয়ার কারণে পরিবারের লোকজন তার সঙ্গে ঝগড়া করে। পরে শনিবার রাত ৮ টার দিকে সে তার ঘরের দরজা বন্ধ করে রাখে। এদিকে পরিবারের লোকজন তার রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া মেলেনি। পরে স্বজনরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেন। 

আরও পড়ুন<<>>সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে সেলাই মেশিন-ভ্যানগাড়ি বিতরণ

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়