Apan Desh | আপন দেশ

এবার এনসিপির জয়পুরহাট জেলা যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৫, ১৯ জুলাই ২০২৬

এবার এনসিপির জয়পুরহাট জেলা যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

ছবি : আপন দেশ

এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়ার পদত্যাগের পর এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। 

শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কথা জানিয়ে পদত্যাগ করেছেন তিনি।

গত ১১ জুলাই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো কোনো জবাব পাননি বলে জানিয়েছেন তিনি। 

এর আগে একই কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন গোলাম কিবরিয়া।

দলটির জেলার শীর্ষ দুই নেতার পদত্যাগের ঘোষণায় জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

এ বিসয়ে আব্দুল মান্নান বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আশা করি কেন্দ্র বিষয়টি দেখবে।’

আরও পড়ুন : ‘কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’

এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবীর বলেন, ‘দলে অভ্যন্তরীণ কোন্দল নেই। ব্যক্তিগত কারণে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়