Apan Desh | আপন দেশ

দুই স্ত্রীসহ মাদক কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২১, ৩ নভেম্বর ২০২৬

দুই স্ত্রীসহ মাদক কারবারি আটক

ছবি: আপন দেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে দুই স্ত্রীসহ মাদক কারবারি মোতাহার মণ্ডলকে (৫৫) আটক করেছে বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক মোতাহার মণ্ডল ওই গ্রামের মৃত রয়েজ মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগের দিন সন্ধ্যায় বিজিবির অধিনায়কের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোতাহার ও তার দুই স্ত্রী- শাকিলা (৪৫) ও কানিজ ফাতেমাকে (৫০) আটক করা হয়।

আরও পড়ুন<<>>পাখির কলকাকলিতে মুখর নাটোরের চলনবিল

এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেয়ার ড্রিল, ২ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৫৬ পিস ইয়াবা এবং ২৬০ পিস ভাঙা এ্যাম্পল উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মোট বাজার মূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch