Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৫, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: আপন দেশ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া মাহফিলের আয়োজন করে জয়পুরহাট জেলা যুবদল। 

আরও পড়ুন<<>>জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সরল প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম, যুবদল নেতা মাজহারুল হক সেঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি মহাপ্রজ শুভসহ বিএনপি, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়