ছবি: আপন দেশ
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত নবনির্মিত ‘মুক্তমঞ্চ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) সকালে মুক্তমঞ্চের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, এমপি।
এসময় জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব প্রমুখ।
আরও পড়ুন<<>>পর্যটক মুখর সেন্টমার্টিন, চলছে ৩ জাহাজ
অনুষ্ঠানে জেলা প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, জনগণের সাংস্কৃতিক বিকাশ, বিনোদন এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য এই মুক্তমঞ্চ এক অনন্য ভূমিকা পালন করবে। জয়পুরহাটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবায়িত হলো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এ জেলাকে আরও সুন্দর ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
জয়পুরহাটের সাংস্কৃতিক অঙ্গন ও সাধারণ মানুষের জন্য এ নতুন সংযোজন এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে নবনির্মিত এ স্থাপনার সঠিক সদ্ব্যবহার ও সুরক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































