Apan Desh | আপন দেশ

প্রাথমিক বিদ্যালয়ের কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৯, ৮ জুন ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

ছবি: আপন দেশ

জয়পুরহাটের কালাই উপজেলার করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (০৮ জুন) দুপুরে বিদ্যালয়ের সামনে নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালাই থানা পুলিশ জানায়, নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও পড়ুন<<>>দেশে ফিরেছে ভারতে আটক থাকা ৯১ জেলে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪০ জন। দুটি প্যানেলের ৮ জন এবং একজন স্বতন্ত্রসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কোনো পক্ষ অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়