ছবি: আপন দেশ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২১৫ কেজি ওজনের একটি মূল্যবান কালো বেলেপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিলো।
উদ্ধার করা পাথরটির সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কৃষ্ণ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন<<>>তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে
এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে পাথরটি উদ্ধার করে। আটককৃত শ্রী কৃষ্ণ উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল খামারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের কৃষ্ণকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ডিজিটাল স্কেলে পরিমাপ করে ২১৫ কেজি ওজনের ওই কালো বেলেপাথরের খণ্ডটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা পাথর প্রত্নতত্ত্ব অধিদফতরের পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































