Apan Desh | আপন দেশ

পাঁচবিবিতে গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার দাবি গুজব: এসপি

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৯, ১০ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার দাবি গুজব: এসপি

ছবি: আপন দেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেয়ার কোনো ঘটনাই ঘটেনি। সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে জেলা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল ভুয়া তথ্য প্রচার করছে।

সোমবার (০৯ নভেম্বর) রাতে মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেয়ার দাবি করা হয়। তবে সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি এবং ব্যাংকের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। 

আরও পড়ুন<<>>ব্রিজের অভাবে দুর্ভোগে ৩ গ্রামের ৭ হাজার মানুষ

এ বিষয়ে এসপি শাহনাজ বেগম জানান, সংবাদটি পুরোপুরি মিথ্যা। পাঁচবিবি থানার ওসিসহ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো সত্যতা পাননি। এটি আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা মাত্র। অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানানো হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ অপপ্রচার চালাচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়