Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৩, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৪, ৫ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ছবি: আপন দেশ

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ি এলাকায় বাস-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত ও ২জন আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়।
 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায় বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার সময় জয়পুরহাট  থেকে জে আর পরিবহন নামে একটি বাস পাঁচবেবির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক যাত্রী  নিহত ও অপর ২জন আহত হয়।

নিহত যুবকের নাম আসিফ। সে সদর উপজেলার হাতিগারা গ্রামের ইমরান হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন ও মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন। তাদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। 

আরও পড়ুন<<>>সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার মেগাওয়াট: জ্বালানি মন্ত্রী

দুর্ঘটনার পর বাসের যাত্রী ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিভিয়ে ফেলে।

জয়পুরহাট সদর সার্কেলের এএসপি আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। নিহত এবং আহতদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়