ছবি: আপন দেশ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ও একজন আহত হয়েছে।
সোমবার (০১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং তার শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস। আহত হয়েছেন ইমন সরকারের স্ত্রী।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়কে ছড়িয়ে থাকা খড়ের ওপর চাকা পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই ইমন ও ফেরদৌসের মৃত্যু হয়। আহত হন ইমনের স্ত্রী।
ক্ষেতলাল থানার ওসি মোক্তাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































