Apan Desh | আপন দেশ

জাল

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করছেন। এসময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরিং টোবগেকে বহনকারী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক

০৪:৪১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

বিমানবন্দরে বাড়ছে নিরাপত্তা, বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিমানবন্দরে বাড়ছে নিরাপত্তা, বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে ভিআইপি, সিআইপিসহ সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এছাড়াও বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোনের উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হচ্ছে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এ তথ্য জানানো হয়। সভায় কমিটির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সহসভাপতি প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

০৬:১৯ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

পদোন্নতি গ্রহণে নজিরবিহীন জালিয়াতি ইবি শিক্ষকের

পদোন্নতি গ্রহণে নজিরবিহীন জালিয়াতি ইবি শিক্ষকের

সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি গ্রহণে নজিরবিহীন জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক পদে পদোন্নতি/ আপগ্রেডিংয়ের জন্য করা আবেদনে এ জালিয়াতির প্রমাণ মিলেছে। আবেদনে বিভিন্ন অসামঞ্জস্যতা দেখা যাওয়ায় ফাইলটি ভাইস চ্যান্সেলর দফতর থেকে বিভাগে ফেরত পাঠিয়ে প্ল্যানিং কমিটির সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন ইবি ভিসি। অভিযুক্ত শিক্ষকের নাম ড. মোঃ আসাদুজ্জামান, তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে, বিভাগীয় প্ল্যানিং কমিটির সভায় তার আবেদন যাচাই-বাছাই শেষে ফাইল প্রশাসনে পাঠানোর পর সম্পূর্ণ অবৈধভাবে তিনি ফাইলে নতুন নথি যুক্ত করেছেন। পূর্বের বিভাগীয় সভাপতি স্বাক্ষরিত একটি নথি গায়েব করে দিয়েছেন। এছাড়া তার গবেষণা প্রবন্ধ ও রিভিউকৃত পুস্তক নিয়েও রয়েছে বিতর্ক।

০৬:৪৮ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণ জব্দ

শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণসহ এক তরুণীকে আটক করা হয়েছে। আটক যাত্রী তামান্না মাইমুনার (২১) বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। বুধবার (২০ মে) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালে নজরদারি বাড়িয়েছিল গোয়েন্দা সংস্থা। পরে ওই তরুণী ফ্লাইট থেকে বেরিয়ে গ্রিন চ্যানেলের দিকে আসলে তাকে শনাক্ত করা হয়। ওই তরুণীকে আটক করে তল্লাশি চালালে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। 

০৬:১৮ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি সই করল বিমান বাংলাদেশ

১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি সই করল বিমান বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সই করা হয়েছে। অনুষ্ঠানে বিমানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন বিমানের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, ১৪টি উড়োজাহাজ কেনার এ চুক্তি দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিকে আরও শক্তিশালী করেছে এবং বিমানকে এমন একটি স্বল্পসংখ্যক এয়ারলাইনসে পরিণত করেছে। 

১০:০১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement