Apan Desh | আপন দেশ

যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

নির্বাচনী ছুটিতে গ্রামে ফিরছে মানুষ। উত্তরবঙ্গের ১৬ জেলার মানুষও ছুটছে এ যাত্রায়। এতে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ। গত ৩২ ঘণ্টায় বিপুলসংখ্যক যানবাহন পারাপারের কারণে যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা। এ সময়ে সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬২৫টি পরিবহন চলাচল করেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে মানুষজন গ্রামে ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। স্বাভাবিকভাবেই টোল আদায়ের পরিমাণও বেড়েছে। তিনি আরও বলেন, মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চলছে।

আরও পড়ুন <<>> অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর আটক

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে প্রতিদিন এ সেতু দিয়ে গড়ে ১৫-১৭ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু এবার ঈদ বা বড় কোনো উৎসব ছাড়াই নির্বাচনের কারণে রেকর্ডসংখ্যক যানবাহন সেতু পার হয়েছে। একই সঙ্গে রেকর্ড অঙ্কের টোল আদায় হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ