Apan Desh | আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের ছুটি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের ছুটি

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত দুদিনের সাধারণ ছুটির বাইরেও সাপ্তাহিক ছুটি এবং প্রশাসনের পক্ষ থেকে আরও একদিন ছুটির ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারী ০২ (দুই) দিন বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগে সুবিধার লক্ষ্যে উপাচার্যের ক্ষমতাবলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছেন। এমতাবস্থায়, ১০ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীনসহ সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। 

আরও পড়ুন<<>>ফেলোশিপ পেলেন ইবির চার শিক্ষার্থী

তবে, নির্বাচন উপলক্ষে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (আইসিটি সেল, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিরাপত্তা প্রহরীদের যথারীতি দায়িত্ব পালন করতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়