Apan Desh | আপন দেশ

৬ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

৬ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এরপর ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছয় দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন<<>>জবি ছাত্রদলের উদ্যেগে ওষুধ বিতরণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরী ও টেলিফোনসহ অতি জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু