Apan Desh | আপন দেশ

শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি পরবর্তী সময়ে অন্য কোনো কার্যদিবসে সমন্বয় বা ‘পুষিয়ে নেয়ার’ সুযোগ দিয়েছে সরকার।

যেসব কারখানা এ ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তী সময়ে যে কোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে এ ছুটি পুষিয়ে নিতে পারবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-র আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এ নমনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাধারণত জাতীয় নির্বাচন বা গণভোটের দিনে সাধারণ ছুটি থাকলেও শিল্পাঞ্চলে উৎপাদন বজায় রাখার স্বার্থে, মালিকপক্ষের অনুরোধে এ ‘বিকল্প কর্মদিবস’ বা ছুটি সমন্বয়ের সুযোগ দেয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি শ্রমিকরা নির্বাচনী ছুটির সুবিধা পাবেন। তবে কারখানার উৎপাদন ঘাটতি মেটাতে মালিকপক্ষ চাইলে পরবর্তী সময়ে যে কোনো সাপ্তাহিক ছুটির দিন বা অন্য কোনো কার্যদিবসে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত একদিন কাজ করিয়ে নিতে পারবেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু