Apan Desh | আপন দেশ

জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ১৬ ডিসেম্বর ২০২৩

জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ (জি এম) কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান শনিবার (১৬ ডিসেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন,ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জি এম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান এই জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৪টা ৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি জি এম কাদেরের ব্যক্তিগত মোবাইল ফোনে হত্যার হুমকি দেন। ফোনে হুমকিদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে জি এম কাদেরকে বিরত থাকতে বলেন।

দ্রুত হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি