Apan Desh | আপন দেশ

ফেসবুকে হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৮, ৫ জুলাই ২০২৩

ফেসবুকে হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

ফেসবুক লাইভে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকির অভিযোগে এনে এই জিডি করেছেন মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক ভূঁইয়া (৬৯)।

গত মঙ্গলবার ২৭ জুন বিকেলে করা জিডিতে এনামুল হক অভিযোগ করেন, গত ১৪ ও ২১জুন ফেসবুক লাইভে এসে আমার নামে বিভিন্ন আজে বাজে কথা বলে এবং বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকি প্রদর্শন করেন। তার ভয় ভীতি প্রদশনের কারণে আমাকে আতঙ্কে দিনাতিপাত করতে হচ্ছে। 

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাংচুর

জানতে চাইলে ভুক্তভোগী এনামুল হক ভূঁইয়া বলেন, ফেসবুক লাইভে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আইয়ুব আলী আমাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। আমি জীবনের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি। ধানমন্ডি থানায় যাহার জিডি নং- ১৫৪৬।  

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আমি এখন গ্রাম আদালতে আছি। ফেসবুক লাইভটি দেখে আমাকে বলবেন।     

এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,ঈদের ছুটিতে থাকায় জিডির তদন্ত করা হয়নি। এখন  তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ