Apan Desh | আপন দেশ

বুয়েটছাত্র তানভীর নিখোঁজের ৫ দিন, থানায় জিডি

বুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ২১ মে ২০২৪

আপডেট: ১৩:৫২, ২৩ মে ২০২৪

বুয়েটছাত্র তানভীর নিখোঁজের ৫ দিন, থানায় জিডি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় জিডি করেছে তার পরিবার। নিখোঁজ মাহমুদুল হাসান তানভীর (২৪) বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে থাকতেন।

পরিবার থেকে জানানো হয়েছে, পাঁচদিন ধরে তানভীরের কোনো খোঁজ নেই, তার ফোনেও কল যাচ্ছে না। তবে দক্ষিণখান থানা পুলিশের দাবি, তানভীর বাসায় ফোন রেখে গেছে। ফলে প্রযুক্তি ব্যবহার করে তাকে ট্র্যাক করা যাচ্ছে না।

জানা যায়, ১৭ মে তানভীর হলে যাবেন বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ নেই। তিনি হলেও যাননি। তানভীর বুয়েটের শহীদ স্মৃতি হলে থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা।

তানভীরের মা শারমিন সুলতানা জিডিতে উল্লেখ করেছেন, তাদের দুই ছেলে ও দুই মেয়ে। তানভীর সবার বড়। ১৪ মে বুয়েটের শহীদ স্মৃতি হল থেকে সে বাসায় আসে। ১৭ মে বিকেল সাড়ে ৩টায় হলে যাবে বলে বের হয়ে যায়। পরে তার সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে রাত ৯টার দিকে তাকে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। তার পরনে ছিল ফর্মাল শার্ট-প্যান্ট। তার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা আর স্বাস্থ্য মাঝারি গড়নের স্বাস্থ্য।

আরও পড়ুন>> হাসপাতালে নেওয়ার আকুতি জানিয়েছিলেন তৌফিক

তানভীরের মা আরও উল্লেখ করেন, পরে বুয়েটের শহীদ স্মৃতি হলে গিয়ে তার সহপাঠীদের কাছে, আত্মীয়স্বজনের বাসায় খোঁজ-খবর নিয়েছি। এরপর থানায় জিডি করেছি, তারপরও তার খোঁজ পাচ্ছি না।

এদিকে দক্ষিণখান থানার ওসি শেখ আমিনুল বাশারের দাবি তানভীর তার ব্যবহৃত ফোন বাসায় রেখে গেছেন। মঙ্গলবার (২১ মে) বিকেলে তিনি বলেন, ‘১৭ তারিখ বিকেলে হলে যাচ্ছি বলে বের হয়ে যান তানভীর। প্রযুক্তি ব্যবহার করে অবস্থান বের করা সম্ভব হয়নি। আমরা ম্যানুয়ালি খোঁজ করছি।’ 

আগামীকাল বুধবার তদন্তের জন্য একটি টিম বুয়েট ক্যাম্পাসে যাবে বলেও জানান তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের