Apan Desh | আপন দেশ

ফ্যামিলি কার্ড

নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার এবং সাংবাদিক জহিরুল ইসলাম, রানা আহমেদ ও মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও সাংবাদিকেরা।

০৫:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: এমপি মিলন

প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: এমপি মিলন

প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পরিবারের গৃহকর্ত্রীর নামে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী-৩ আসনের এমপি অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি আরও বলেন, এ কর্মসূচির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হলে সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এ জন্য মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের সততা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

০৭:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

পরিচয়পত্রের পরিবর্তে আসছে এক-আইডি

পরিচয়পত্রের পরিবর্তে আসছে এক-আইডি

দেশের সব নাগরিককে জন্মের পরই একক পরিচয়পত্র দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি বা এক-আইডি নামের এ পরিচয়পত্রটি নাগরিকের সারা জীবনের জন্য স্থায়ী ও স্বতন্ত্র পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। স্বাস্থ্য, শিক্ষা ও সরকারি অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে এ পরিচয়পত্র ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে। ডিজিটাল সার্ভিস ট্রান্সফরমেশন ফর অ্যাকসেস অ্যান্ড রেজিলিয়েন্স বা ডি-স্টার নামের প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। 

০৭:২২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

পাচারের টাকা ফিরিয়ে এনে জনগণকে দেয়া হবে: প্রধানমন্ত্রী

পাচারের টাকা ফিরিয়ে এনে জনগণকে দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি। তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের সময় যে দুর্নীতি হয়েছে তার মাধ্যমে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এ দুর্নীতিকে রোধ করতে চাই। এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সে টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করব, ইনশাআল্লাহ।

০৫:২৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

‘৪ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে’

‘৪ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী চার বছরের মধ্যে দেশব্যাপী চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস‌্য এ বি এম মোশাররফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। তারেক রহমান বলেন, সংবিধানে [১৫(ঘ) অনুচ্ছেদ] নাগরিকদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। ফ্যামিলি কার্ড কার্যক্রম এ সাংবিধানিক দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রধান হাতিয়ার। এ কর্মসূচির মূল দর্শন হচ্ছে, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।

০৫:৪৪ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে হবে, যা নাগরিক হিসেবে সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

০৫:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে প্রতারণার সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ডাবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মনোরঞ্জন ও শরিফুল ইসলাম; তারা দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে তারা বিভিন্ন গ্রামে ঘুরে নিজেদের সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে দরিদ্র মানুষকে স্বল্পমূল্যে পণ্য পাওয়ার প্রলোভন দেখিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলছিল। এ জন্য তারা কার্ডপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করছিল।

০৫:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

‘ফ্যামিলি কার্ড নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে’

‘ফ্যামিলি কার্ড নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে’

ফ্যামিলি কার্ড নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, “অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ১০ মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে।”  রোববার (০৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই একাত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে থেকে শুরু করে চব্বিশের জনগ

০১:২২ পিএম, ৮ মার্চ ২০২৬ রোববার

কড়াইল বস্তি থেকে উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

কড়াইল বস্তি থেকে উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

নির্বাচনী আচরণবিধির কারণে বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে রাজধানীর কড়াইল বস্তি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর প্রথমে বগুড়া সফরের কথা ছিল। সেখানে এ কর্মসূচির উদ্বোধন করার কথা থাকলেও বগুড়া সদর আসনের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধির কারণে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচন আচরণবিধি মেনে তিনি রাজধানীর ১৭ আসনের কড়াইল বস্তিতে কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

০৬:৫৮ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মীর শাহে আলম বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ মার্চ তিনি বগুড়ায় আসবেন বলে জানা গেছে।’

০২:৪৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

কৃষক কার্ড কীভাবে বিতরণ করা হবে, জানালেন তথ্যমন্ত্রী

কৃষক কার্ড কীভাবে বিতরণ করা হবে, জানালেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করতে যাচ্ছে সরকার। তবে আপাতত এটি ব্যাপক পরিসরে শুরু না হয়ে ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে।” সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, ‘কৃষক কার্ড নিয়ে বর্তমানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষক কার্ড দেওয়ার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।’

০২:৫৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement