Apan Desh | আপন দেশ

ঈদ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষ। আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন মানুষ। সোমবার (০১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ফলে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন নাড়ির টানে গ্রামে ছুটে যাওয়া মানুষ। তবে আজও বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রায় চোখে পড়েনি তেমন চাপ বা ভিড়। রাজধানীর রাস্তাঘাটও ফাঁকা। রোববার (৩১ মে) রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, ঈদের পরপরই একসঙ্গে সবাই না ফেরায় চাপ কম রয়েছে, আর পুরো সপ্তাহজুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই রাজধানী আবার ফিরে পাবে তার চিরচেনা ব্যস্ত রূপ।

০৪:১৪ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে পশু কোরবানি

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি চলছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।  পেশাদার কসাইয়ের সংকট থাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে। নগরবাসীরা বলছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনের বাড়তি ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন। এ বিষয়ে মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আতিকুর রহমান বলেন, প্রতিবছর আমরা ঈদের পরদিন কোরবানি দেই।

১০:৪১ এএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঈদুল আজহা উদযাপন

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঈদুল আজহা উদযাপন

ত্যাগের মহিমা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীসহ সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসব কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের বার্তা বহন করে আসছে। বৃহস্পতিবার (২৮ মে)সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন এবং পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

১০:২৯ পিএম, ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার

কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের: স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবারও রাখা হয়েছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান। মন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে সেটি পুনরায় খামারে ফিরিয়ে নেয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের খামারেই মহিষটি লালন-পালন করা হবে।

০৭:১৪ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ঈদকে ঘিরে ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদকে ঘিরে ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদুল আজহার জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় একটি সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন  পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সামগ্রিক প্রেক্ষাপট, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ডিএমপি একটি সমন্বিত প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।  ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে চার থেকে ছয় স্তরে নিরাপত্তা বলয় গঠন এবং পর্যাপ্ত ফোর্স মোতায়ন করা হয়েছে। এছাড়াও ঈদে ফাঁকা বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের করা হয়েছে।

০৬:৪৫ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ঈদের ছুটি, রাজধানীতে নেই যানবাহনের চাপ

ঈদের ছুটি, রাজধানীতে নেই যানবাহনের চাপ

বৃহস্পতিবার (২৮ মে) সারা বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ইদুল আজহা। ঢাকার অধিকাংশ মানুষ ঈদ উদযাপনে পাড়ি জমিয়েছেন গ্রামে। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সান্নিধ্য ও এক সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ব্যস্ততম সড়কগুলোতে নেই আগের মতো যানজট নেই। বুধবার (২৭ মে) রাজধানীর বিজয়সরণি, ফার্মগেট, বাংলামোটর ও কারওয়ান বাজার, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। যেসব এলাকা সর্বদায় যানবাহন মুখর থাকতো সেখানে এখন যানবাহনের সংখ্যা বেশ কম। বছরের অন্য সময় যেসব এলাকায় দীর্ঘ যানজট থাকে, সেখানে এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি। অনেক সড়কই ছিল প্রায় ফাঁকা।

০৩:৩৩ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ঈদে কুড়িগ্রাম চর এলাকায় অনেকের ঘরে জুটে না মাংস

ঈদে কুড়িগ্রাম চর এলাকায় অনেকের ঘরে জুটে না মাংস

কুড়িগ্রামের চরাঞ্চলে ঈদের আনন্দ এখন শুধু স্বপ্ন। নদীভাঙনে নিঃস্ব লাখো পরিবারে কোরবানির পশু তো দূরের কথা, অনেক ঘরে এক কেজি মাংসও জুটবে না। অভাব, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যেই ঈদ পার করার প্রস্তুতি নিচ্ছেন চরবাসীরা। বছরের পর বছর নদীভাঙনে নিঃস্ব হওয়া মানুষগুলোর কাছে ঈদ এখন যেন বিলাসিতা। সরকারি সহায়তা বলতে ঈদের আগে ১০ কেজি ভিজিএফের চাল আর স্বল্পমূল্যের টিসিবির পণ্য। এতটুকুতেই সীমাবদ্ধ তাদের ঈদ উৎসব। ফুলেফেঁপে উঠা ব্রহ্মপুত্র নদ কতটা উত্তাল তা চোখে না দেখলে বোঝার উপায় নেই। সেই ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা একটি চরের নাম ‘মাঝের চর’। মাঝের চরের মানুষের নেই সড়ক পথের কোন যোগাযোগ ব্যবস্থা। এ চর থেকে যাত্রাপুর নৌকা ঘাটে আসতে সময় লাগে ১ ঘন্টা। চার বছর আগে জেগে ওঠা এ চরে নদীভাঙনের শিকার অন্তত ৭০টি পরিবার নতুন করে বসতি গড়েছে। কিন্তু মাথা গোঁজার ঠাঁই মিললেও থামেনি জীবনের সংগ্রাম। এ চরে আড়াই বছর ধরে বসবাস করছেন আরমান আলী ও আউলিয়া বেগম নামের এক দম্পতি। চার সন্তানের সংসার চালাতে আরমান আলী বাইরের জেলার একটি তাঁত কারখানায় কাজ করেন। কিন্তু বিদ্যুৎ বিভ্রাট ও কাজ অনিয়মিত থাকার কারণে এবার ঠিকমতো আয় করতে পারেননি তিনি। তাই ঈদে সন্তানদের নতুন জামা তো দূরের কথা, এক কেজি মাংস কিনে খাওয়ানোর সামর্থও নেই তার।

০২:৫৭ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

সৌদির সঙ্গে নোয়াখালীর তিন গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে নোয়াখালীর তিন গ্রামে ঈদ উদযাপন

নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার তিন গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দুই উপজেলার তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেসব এলাকায় ঈদ উদযাপন করা হয়েছে সেগুলো হলো,  বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বসন্তবাগ মুন্সিবাড়ী জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর দায়রা বাড়ী জামে মসজিদ এবং নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর রশিদিয়া রহমানিয়া আল কাদেরী দায়রা খানকা শরীফ জামে মসজিদ।

০২:৪২ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা ও প্রার্থনার কথা জানান। পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এ শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’

০৮:৫৮ এএম, ২৭ মে ২০২৬ বুধবার

বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজে, থাকবে তিন পর্ব

বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজে, থাকবে তিন পর্ব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও বাগেরহাটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। মুসল্লীদের ব্যাপক উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে সেখানে তিনটি পৃথক জামাতের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

০৮:২৬ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement