Apan Desh | আপন দেশ

বাড়তে পারে ঈদের ছুটি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৭, ৩ মার্চ ২০২৬

বাড়তে পারে ঈদের ছুটি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়তে পারে। তবে কতদিন এবং তা কবে— সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জনগণের সুবিধার কথা বিবেচনা করে এবার ঈদের ছুটি আরও বাড়তে পারে। সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাব অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা আছে। 

আরও পড়ুন<<>>দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।
আপন দেশ/ এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়