Apan Desh | আপন দেশ

প্রতিবন্ধী ভাই-বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫০, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:১৫, ২৭ এপ্রিল ২০২৬

প্রতিবন্ধী ভাই-বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

ছবি : আপন দেশ

নিজের সৎ ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনেছেন আমিনুর রহমান মুকুল নামের এক ব্যাক্তি। তিনি তার দুই শ্রবণ ও বাক প্রতিবন্ধী ভাই-বোন কুদ্দুসউর রহমান ও নারগিস নাহারের পক্ষে সংবাদ সম্মেলন করেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের কেশবপুর নিউজ ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুর রহমান মুকুল জানান, তার সৎ ভাই মো. আরিফুর রহমান সবুজ এবং তার স্ত্রী হাসিনা বেগম দীর্ঘদিন যাবৎ শ্রবণ ও বাক প্রতিবন্ধী ভাই-বোনদের ওপর নির্যাতন চালিয়ে আসছেন।​

তিনি জানান, এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) কেশবপুর রেজিস্ট্রি অফিসে এনে তাদের ভুল বুঝিয়ে বগা মৌজার ২০১ নং খতিয়ানের ২৫৭ নং দাগের ১০ শতক জমি বিক্রি করে দেন। যা সোহাগ মোড়ল নামক এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকার বেশি। এর আগে সবুজ তার প্রতিবন্ধী ভাই-বোনদের ১ বিঘা ৩৪ শতক জমি (বগা, রেজাকাটি ও পাটকেলঘাটা মৌজা) প্রতারণার মাধ্যমে বিক্রি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাৎকরেছেন বলে তিনি দাবি করেছেন। 

আরও পড়ুন<<>>শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

শুধু জমি নয়, ভয়ভীতি দেখিয়ে ১ ভরি ১১ আনা ওজনের স্বর্ণালঙ্কার (আংটি, ব্রেসলেট ও কানের দুল) কেড়ে নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটার একটি জুয়েলার্সে ১ লক্ষ টাকায় বন্ধক রেখেছেন আরিফুর রহমান সবুজ।

খুনের হুমকির অভিযোগ তুলে ​আমিনুর রহমান জানান, যখনই প্রতিবন্ধী ভাই-বোনেরা তাদের প্রাপ্য টাকা ও স্বর্ণ ফেরত চায়, তখনই সবুজ তাদের খুন করার হুমকি দেয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অত্যন্ত মানবেতর জীবন কাটাচ্ছেন।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে আমিনুর রহমান মুকুল যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কেশবপুর থানা প্রশাসনের কাছে দ্রুত তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।

দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে তার শ্রবণ ও বাক প্রতিবন্ধী ভাই-বোনের বড় ধরনের শারীরিক বা জানমালের ক্ষতি হতে পারে।

অভিযুক্ত আরিফুর রহমান সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। যা কিছু করেছে সবকিছু আমার মা করেছে।

সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন আমিনুর রহমানের সৎ ভাই কুদ্দুসউর রহমান,বোন নারগিস নাহার ও চাচাতো ভাই মো. ইকবাল হোসেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু