Apan Desh | আপন দেশ

মেট্রোরেলে প্রবীণ-বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের ২৫ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:০৪, ২৫ মে ২০২৬

মেট্রোরেলে প্রবীণ-বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের ২৫ শতাংশ ছাড়

ফাইল ছবি

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একক যাত্রা টিকিটে তারা ২৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডর এমআরটি লাইন-৬ উপ-প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোরেলের যাত্রীদের সুবিধার্থে জনকল্যাণমূলক এ উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> কুয়েতে খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ছাড় পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী বয়োজ্যেষ্ঠ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

অন্যদিকে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রদত্ত ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে একইভাবে ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়