রাজধানীতে নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল, আটক ৩
রাজধানীর মহাখালীতে আন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে এক ঝটিকা মিছিল হয়েছে। মিছিলে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৩জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী টার্মিনালের মূল সড়কে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানিয়েছে, এ সময় নারীসহ তিন জনকে আটক করা হয়। তারা হলো, মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।
০৪:৪৪ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার