Apan Desh | আপন দেশ

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, দুই যুবলীগ সদস্য রিমান্ডে

সভার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ৭ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩৭, ৭ জুলাই ২০২৬

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, দুই যুবলীগ সদস্য রিমান্ডে

ছবি: আপন দেশ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর থানার পূর্ব ভাকুম গ্রামের নুরুল ইসলাম (৫২) ও সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার সজীব (৩২)। আসামিদের আদলতে প্রেরণ করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

সংশ্লিষ্ট জিআর শাখার উপপরিদর্শক (এসআই) মো. বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাভারের আনন্দপুর থেকে সোমবার (০৬ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে তাদের আটক করা হয়। আটক নুরুল ইসলাম সিংগাইর থানার একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে সজীব সাভার যুবলীগের কর্মী। 

আরও পড়ুন<<>>দেশের ১৭ জেলায় বন্যার শঙ্কা

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সন্দেহভাজন হিসেবে দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

আসামিদের আদালতে পাঠালে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট জিআর শাখার উপপরিদর্শক (এসআই) মো. বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক মো. শাখাওয়াত ইমতিয়াজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

উল্লেখ্য, সোমবার রাতে ঢাকা জেলার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়