Apan Desh | আপন দেশ

ঘরের সামনে ১০টি ককটেলসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ৩ অক্টোবর ২০২৬

ঘরের সামনে ১০টি ককটেলসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

ছবি : আপন দেশ

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আন্দারুল এলাকায় ১০টি ককটেলসদৃশ বস্তুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। বস্তুগুলো ঘিরে রেখেছে পুলিশ।

এগুলো ককটেল কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দলের জন্য অপেক্ষা করছে পুলিশ।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, আন্দারুল এলাকায় আত্তশ আলীর বাসার সামনে স্থানীয় লোকজন কয়েকটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: নতুন করে ফারাক্কা চুক্তি নবায়নের উদ্যোগ নেয়া হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল সদৃশ বস্তু দেখতে পায়। পরে নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়। পাশাপাশি বস্তুগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দশটি ককটেল সদৃশ বস্তু ঘিরে রেখেছি। বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর জানা যাবে এগুলো ককটেল নাকি ককটেল সদৃশ বস্তু।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়