Apan Desh | আপন দেশ

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ২০ নভেম্বর ২০২৫

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহস্থ বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফিয়ার পরিবার জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন আগুন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

আরও পড়ুন<<>>এ রায়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে: বদিউল আলম

এ ঘটনায় উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

জুলকারনাইন বলেন, ঘটনা টের পাওয়ায় কোনো বড় অঘটন ঘটেনি। তবে তারা আতংকে আছেন।
ঘটনার সময় তারা ৪-৫ জন বাসায় ছিলেন।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফারক দ্রব্য আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু