ছবি: আপন দেশ
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী টার্মিনালের মূল সড়কে এ ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানিয়েছে, এ সময় নারীসহ তিন জনকে আটক করা হয়। তারা হলো, মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।
আরও পড়ুন<<>>সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৭ বারের মতো পেছাল
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি ভবনের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী জড়ো হন। পরে তারা মহাখালী বাস টার্মিনালের দিকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে মহিলা লীগের কয়েকজন কর্মীও যোগ দেন। একপর্যায়ে মিছিলকারীরা আতঙ্ক সৃষ্টি করতে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সকালে তিন-চারটা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের লোকজন এটি ঘটিয়েছে। যারা ঘটিয়েছে তাদের থেকে তিন জনকে আটক করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি আব্দুল্লাহ আল ইমরান জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কোনও কর্মসূচির তথ্য আমাদের কাছে ছিল না। ব্যানারেও একটু ডিফরেন্ট শব্দ লেখা। আমরা তদন্ত করছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































