Apan Desh | আপন দেশ

প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল জব্দ

ছবি : আপন দেশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০টি তাজা ককটেল জব্দ করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়ায় পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন ‘দি হোয়াইট হল পার্টি সেন্টার’র সামনের গলির মুখ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন: দুই হাজার আইফোনসহ গ্রেফতার ৬ বিদেশিকে আদালতে হাজির

যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালায়। সেখানে গলির মুখে একটি পুরোনো প্লাস্টিকের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো রাখা ছিল। খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো জব্দ করে তা নিষ্ক্রিয় করে।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করেছিল, তা খতিয়ে দেখতে নিবিড় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়