Apan Desh | আপন দেশ

মাদারীপুরে মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৫, ১৫ আগস্ট ২০২৬

মাদারীপুরে মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

ছবি : আপন দেশ

মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসায় ককটেল বিস্ফোরণে অন্তত ৫ শিক্ষার্থী হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলো, কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) ও সরদারের মেয়ে সুলতানা (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। প্রবেশ করতেই একটি ককটেল বিস্ফোরণ হয়। এসময় তারা হয়। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 
 
মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণে আমরা আতঙ্কিত। কীভাবে ঘটেছে বুঝতে পারছি না।

কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, ঘটনা অনুসন্ধানে পুলিশ, র‌্যাব ও সিআইডিসহ অন্যান্য কর্মকর্তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

আরও পড়ুন : ধানমণ্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে আটক ১

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর ও কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, মাদ্রাসার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এটা কেউ নিক্ষেপ করেনি। এটি জর্দার কৌটার মতো, দেখতে অনেকটা টেনিস বলের মতো ছিল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়