Apan Desh | আপন দেশ

চাল

সাদুল্লাপুরের বনগ্রামে দুর্গন্ধযুক্ত সরকারি চাল বিতরণ

সাদুল্লাপুরের বনগ্রামে দুর্গন্ধযুক্ত সরকারি চাল বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা সরকারি চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা দিয়ে খাওয়ার জন্য কেনা চালের মধ্যে নষ্ট, পচা ও দুর্গন্ধযুক্ত চাল পাওয়া যাচ্ছে। ভুক্তভোগীরা জানান, সরকার হতদরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে চাল সরবরাহ করছে। তারা টাকা দিয়ে সে চাল কিনে পরিবারের খাবারের জন্য ব্যবহার করেন। কিন্তু নষ্ট ও দুর্গন্ধযুক্ত চাল পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত চালের মান পরীক্ষা করে বিষয়টি তদন্ত করা হোক। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা দরে কার্ডপ্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের কথা রয়েছে। বনগ্রামের নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে এসব চাল বিতরণ করা হচ্ছে।

০৮:০৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল ও গবাদিপশু। শনিবার (২৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

০৫:৫২ পিএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার

প্লাষ্টিকের বস্তায় চাল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্লাষ্টিকের বস্তায় চাল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় চালের বস্তায় পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার জামালপুর বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 

০৭:২৮ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান তারা। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়।

০৫:৪৩ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জুতা জোড়া ও মাথার চুলের ব্যান্ড পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক। নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার (১৩ মে) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। গভীর রাতে ও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

০৮:২২ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement