Apan Desh | আপন দেশ

বিডি থাই অ্যালুমিনিয়ামে ১৫০ শতাংশ লোকসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ৮ ডিসেম্বর ২০২৫

বিডি থাই অ্যালুমিনিয়ামে ১৫০ শতাংশ লোকসান

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’ ২৫-সেপ্টেম্বর’ ২৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৫০ শতাংশ।

রোববার (০৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭০ পয়সা লোকসান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২৮ পয়সা লোকসান হয়েছিল। 

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৩৬ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৯৮ পয়সা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়