বাবা-মায়ের বিচ্ছেদে যেসব প্রভাব পরে সন্তানের উপর
অভিনেত্রী নোরা ফাতেহির জীবন যতটা ঝলমলে, তার পেছনের গল্প ততটাই কষ্ট আর ভাঙা স্মৃতিতে ভরা। সম্প্রতি এক পডকাস্টে তিনি নিজের শৈশবের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। নোরা জানান, খুব ছোট বয়সেই তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি মায়ের একক সংগ্রামের মধ্যেই বড় হয়েছেন। বিচ্ছেদের পর তার বাবা ধীরে ধীরে তার জীবনের বাইরে চলে যান। দীর্ঘ সময় তার কোনো খোঁজও পাননি নোরা। এ অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন, কোনো সম্পর্কে যাওয়ার আগে এখনো অনেক ভেবে দেখেন। কারণ তার মনে বারবার বাবা-মায়ের বিচ্ছেদের স্মৃতি ফিরে আসে। নোরার ভাষায়, অনেক ভালো মানুষের সঙ্গেও পরিচয় হয়েছে। কিন্তু ভেতরের সে ভয় তাকে পিছিয়ে দেয়।
১২:৩০ এএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার