Apan Desh | আপন দেশ

বাবা-মায়ের বিচ্ছেদে যেসব প্রভাব পরে সন্তানের উপর

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:৩০, ১১ এপ্রিল ২০২৬

বাবা-মায়ের বিচ্ছেদে যেসব প্রভাব পরে সন্তানের উপর

ছবি: সংগৃহীত

অভিনেত্রী নোরা ফাতেহির জীবন যতটা ঝলমলে, তার পেছনের গল্প ততটাই কষ্ট আর ভাঙা স্মৃতিতে ভরা। সম্প্রতি এক পডকাস্টে তিনি নিজের শৈশবের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

নোরা জানান, খুব ছোট বয়সেই তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি মায়ের একক সংগ্রামের মধ্যেই বড় হয়েছেন।

বিচ্ছেদের পর তার বাবা ধীরে ধীরে তার জীবনের বাইরে চলে যান। দীর্ঘ সময় তার কোনো খোঁজও পাননি নোরা। এ অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, কোনো সম্পর্কে যাওয়ার আগে এখনো অনেক ভেবে দেখেন। কারণ তার মনে বারবার বাবা-মায়ের বিচ্ছেদের স্মৃতি ফিরে আসে। নোরার ভাষায়, অনেক ভালো মানুষের সঙ্গেও পরিচয় হয়েছে। কিন্তু ভেতরের সে ভয় তাকে পিছিয়ে দেয়।

এ অভিজ্ঞতা শুধু তার প্রেমজীবনেই নয়, সম্পর্ক ও আবেগের প্রতি তার দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলেছে। বিচ্ছেদের যন্ত্রণা তিনি সহজে মেনে নিতে পারেন না।

বিষয়টি নিয়ে মনোবিজ্ঞানীরা বলছেন, বাবা-মায়ের বিচ্ছেদ শিশুদের মনে গভীর প্রভাব ফেলে। এতে অনিশ্চয়তা, ভয়, রাগ ও দুঃখ তৈরি হতে পারে।

তাদের মতে, এমন পরিস্থিতিতে অভিভাবকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সন্তানকে বয়স অনুযায়ী বিষয়টি পরিষ্কারভাবে জানানো উচিত। বাবা-মা সম্পর্কে নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন <<>> আজ নিজের নাম রাখার দিন

সন্তানের অনুভূতি মনোযোগ দিয়ে শোনা জরুরি। তাদের আশ্বস্ত করতে হবে যে তারা একা নয়। বাবা-মা দুজনই তাদের পাশে আছেন—এ বিশ্বাস তৈরি করা দরকার। প্রয়োজনে শিশু মনোবিশেষজ্ঞের সহায়তা নেয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিয়ে বিচ্ছেদ জীবনের কঠিন বাস্তবতা। তবে সন্তানের মানসিক সুস্থতা সবার আগে গুরুত্ব পাওয়া উচিত। অভিভাবকদের দায়িত্ব, নিজেদের দূরত্ব যেন সন্তানের শৈশব ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত না করে। ভালোবাসা, ধৈর্য ও যত্নই পারে এ কঠিন সময়কে সহজ করতে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়