ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক মিলছে ৩৭ বছরের সংসারে ফাটলের ইঙ্গিত। কিছুদিন আগে ৬২ বছর বয়সী গোবিন্দর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন সুনীতা। তবে তিনি স্পষ্ট করেছেন, পরিস্থিতি বদলালে স্বামীকে ক্ষমা করতেও প্রস্তুত আছেন।
এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, সবকিছু নির্ভর করছে পরিবর্তনের ওপর। গোবিন্দ যদি নিজের আচরণ ও সিদ্ধান্তে পরিবর্তন আনেন, তাহলে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন। তবে এখনই সম্পর্ক ভেঙে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।
সুনীতার ভাষ্য, গোবিন্দ তার ছোটবেলার প্রেম। দীর্ঘ বৈবাহিক জীবনের অসংখ্য স্মৃতি এক মুহূর্তে মুছে ফেলা সম্ভব নয়। কিন্তু শুধুমাত্র আবেগ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। দাম্পত্যে বিশ্বাস, সম্মান ও স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন <<>> ‘এ লোক কী জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো’
১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা। তাদের দুই সন্তান— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। যদিও অভিযোগের বিষয়ে সুনীতা সরাসরি কোনো প্রমাণের কথা বলেননি, তবে অন্য কারও সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুনেছেন বলে জানিয়েছেন। প্রমাণ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে চান না বলেও স্পষ্ট করেছেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































