Apan Desh | আপন দেশ

দ্বিতীয় বিয়ের ৩ মাসের মাথায় বাদশার সংসারে ভাঙনের সুর

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:২০, ২৫ জুলাই ২০২৬

দ্বিতীয় বিয়ের ৩ মাসের মাথায় বাদশার সংসারে ভাঙনের সুর

ছবি : সংগৃহীত

ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশা ও অভিনেত্রী ইশা রিখি বিয়ে করেছেন বেশিদিন হয়নি। এরমধ্যে তাদের দাম্পত্যজীবনে কি ফাটল ধরেছে? 

ইশার সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এখন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাদশার সঙ্গে নিজের একাধিক ভিডিও ও ছবির সংকলন পোস্ট করে ইশা এমন এক রহস্যময় বার্তা দিয়েছেন, যা তাদের সম্ভাব্য বিচ্ছেদের জল্পনা উসকে দিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপটিতে এ দম্পতির বিয়ের বরমালা পরিবর্তনের দৃশ্যের পাশাপাশি তাদের পারিবারিক মুহূর্ত, আবেগঘন ছবি ও একসঙ্গে কাটানো নানা স্মৃতি দেখা গেছে। তবে সবাইকে চমকে দিয়েছে পোস্টটির ক্যাপশন। 

ইশা লিখেছেন, প্রতিটি ঝড়ই একেকটি শিক্ষা, প্রতিটি প্রার্থনাই নতুন আশা। 

ক্যাপশনের সঙ্গে একটি ভাঙা হৃদয় ও হাতজোড় করার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। সরাসরি কোনো সমস্যার কথা উল্লেখ না করলেও তার এই আবেগঘন পোস্ট ও ইমোজি দেখার পর থেকেই নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ইশার এ পোস্টে তারকা বন্ধুদের মন্তব্য বিচ্ছেদের জল্পনাকে আরও ঘনীভূত করেছে। 

অভিনেত্রী জেসমিন ভাসিন কমেন্ট বক্সে লিখেছেন, শক্ত থাকো। 

আরেক অভিনেত্রী শ্রুতি সোধি লিখেছেন, সত্যিই এগুলো জীবনের শিক্ষা। 

পাশাপাশি ভক্তরাও কমেন্টে উদ্বেগ প্রকাশ করছেন; অনেকেই জানতে চেয়েছেন ঠিক কী ঘটেছে তাদের মধ্যে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক বিয়ের ছবি প্রকাশের মাধ্যমে বাদশা ও ইশার পরিণয়ের খবর সামনে এনেছিলেন। এক সাধারণ বন্ধুর পার্টির মাধ্যমে দুজনের পরিচয় ও প্রেমের সূত্রপাত হয়। এটি ছিল বাদশার দ্বিতীয় বিয়ে।

আরও পড়ুন : আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে নোরা ফাতেহি

এর আগে ২০১২ সালে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন এই র‍্যাপার, তবে ২০২০ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে জেসেমি গ্রেস মাসিহ সিং নামে বাদশার এক কন্যাসন্তানও রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়