Apan Desh | আপন দেশ

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৮, ২৭ মার্চ ২০২৬

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন প্রিয়াঙ্কা

বলিউড ও হলিউড—দুই অঙ্গনেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তবে গত কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও অবশেষে সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি অস্কারে মঞ্চেও একসঙ্গে দেখা যায় এ তারকা দম্পতিকে। তবুও থামেনি গুঞ্জন। তবে সব জল্পনায় একপ্রকার জল ঢেলে দিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই।

বর্তমানে এস এস রাজামৌলী পরিচালিত ‘বারাণসী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দক্ষিণ ভারতে শুটিংয়ের ফাঁকে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, নিক ও আমি দুজনেই খুব ভালো আছি। আমরা সুন্দরভাবে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের গুঞ্জনে আমরা কান দিই না।

গুঞ্জন নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, মানুষ কি চায় আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন এমন ভুয়া খবর ছড়ানো হয়?

আরও পড়ুন <<>> আজ বিশ্ব থিয়েটার দিবস

প্রিয়াঙ্কা আরও জানান, তাদের সম্পর্ক নিয়ে সাংস্কৃতিক পার্থক্য, ধর্ম কিংবা বয়সের ব্যবধান নিয়ে অনেকেই মন্তব্য করেন। তবে এসব বিষয় তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। আমরা দুই ভিন্ন দেশের মানুষ, ধর্ম আলাদা, বয়সেও পার্থক্য আছে। হয়তো সে কারণেই এমন কথা বলা হয়। কিন্তু গত ৮ বছর ধরে আমরা খুব ভালো আছি।

সম্পর্কের শুরুর দিকের কথাও স্মরণ করেন এ অভিনেত্রী। জানান, মাত্র ছয় মাস একে অপরকে চেনার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তার সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলাম, ওই আমার জন্য সঠিক মানুষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়