Apan Desh | আপন দেশ

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ২৮ জুলাই ২০২৫

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কম্বাইন্ড ডিগ্রির (ভেট সাইন্স এবং এনিমেল হাজবেন্ড্রি) দাবিতে তারা এ বিক্ষোভ করেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় পশুপালন অনুষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দফা এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড’ স্লোগান দেন। এর আগে, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আজ সকাল থেকে সকল প্রকার ক্লাস বর্জন করে ওই অনুষদের শিক্ষার্থীরা।

আরওপড়ুন<<>>রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর

নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, বিসিএস পরীক্ষাতেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কম্বাইন্ড ডিগ্রিধারীরা আমাদের তুলনায় অনেক বেশি পদের জন্য আবেদন করতে পারছেন। এমনকি অনেক পরীক্ষার ভাইভা বোর্ডে আমাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়। শুধু তাই নয়, চাকরিতে প্রবেশের পরেও হাতুড়ে ডাক্তারদের কারণে আমাদের পেশাগত মূল্যায়ন কমছে।

দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন জানান, পশুপালন ডিগ্রি ৬৫ বছর পুরোনো হওয়ায় এটিকে একটি কম্বাইন্ড ফ্যাকাল্টি করার জন্য যে আন্দোলন হচ্ছে, শিক্ষকরা তাকে খুব যৌক্তিক কোনো আন্দোলন বলে মনে করেন না। এ বিষয়টি নিয়ে সকালে আমরা বৈঠকে বসেছিলাম। বৈঠকে কম্বাইন্ড করার বিষয়ে শিক্ষকরা কোনো ইতিবাচক মনোভাব দেখাননি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু