Apan Desh | আপন দেশ

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি সমাধানে কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ১২ আগস্ট ২০২৫

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি সমাধানে কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড ডিগ্রির বিষয়টি দ্রুত সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে সভাপতি এবং শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়।

আরওপড়ুন<<>>মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীর আমরণ অনশন

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিন পরিষদের আহবায়ক এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং শিক্ষাবিষয়ক শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কমিটির কাজ হচ্ছে দুই অনুষদের শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত আবেদন বিবেচনা করা, সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা এবং দুই অনুষদের ছাত্র প্রতিনিধি ও অনুষদীয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা। এসব বিষয় বিবেচনা করে দ্রুত প্রতিবেদন প্রকাশ করতে হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ