Apan Desh | আপন দেশ

বাগেরহাটে নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসে শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৪৫, ১ আগস্ট ২০২৬

বাগেরহাটে নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসে শ্রমিক নিহত

ছবি: আপন দেশ

মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাযিল মাদ্রাসার নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংক ধসে এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (০১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে কাজ করছিলেন পাঁচজন শ্রমিক। এ সময় হঠাৎ সেফটি ট্যাংকের এক পাশের দেয়াল ধসে পড়ে। এতে তিনজন শ্রমিক নির্মাণাধীন সেফটি ট্যাংকির ভিতর থেকে উঠে আসতে পারলেও দুই শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন<<>>হিযবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে মহাসমাবেশ

মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসের ঘটনায় একজন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত ও আহত শ্রমিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়