Apan Desh | আপন দেশ

এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাই-কমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাই-কমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

ছবি: আপন দেশ

বাগেরহাটে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতৃবৃন্দের সঙ্গে ব্রিটিশ হাই-কমিশনারের রাজনৈতিক উপদেষ্টা রোজি কম এবং ব্রিটিশ হাই-কমিশনারের আরও শীর্ষ নেতৃবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১. ১৫ মিনিটে শুরু হয়ে ১২.৩০ পর্যন্ত এ আলোচনা চলে। বৈঠকটি বাগেরহাট দশানী ধানসিড়ি হোটেল অডিটোরিয়ামে হয়। 

আরও পড়ুন<<>>বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা, দোষীদের গ্রেফতারের দাবি 

বৈঠকে বাগেরহাট জেলা এনসিপির আহবায়ক সৈয়দ মোর্শেদ  আনোয়ার সোহেল, সদস্য সচিব লাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন  খান, এবং জাতীয় যুব শক্তি বাগেরহাট জেলার আহবায়ক ইসতিয়াক হোসেন জামি উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপি-এর কার্যকারিতা এবং সামাজিক ও রাজনৈতিক নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সংলাপ বাগেরহাটের রাজনৈতিক অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়