Apan Desh | আপন দেশ

বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৬:০৬, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ১৬:০৬, ১৯ জুলাই ২০২৬

বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ছবি: আপন দেশ

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজীর মৃত্যু হয়। নিহত আরাফাত ও মইনুল কাজী দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।

এর আগে শনিবার দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সদর উপজেলার রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরাফাত, মইনুল কাজীসহ তিনজন গুরুতর আহত হন। 

আরও পড়ুন<<>>এবার এনসিপির জয়পুরহাট জেলা যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনার দুটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরাফাত ও মইনুল কাজীর মৃত্যু হয়। 

বাগেরহাট সদর মডেল থানার ওসি মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড