Apan Desh | আপন দেশ

বাঘ দিবস উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য বাঘ মহড়া

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৭:২৭, ২৯ জুলাই ২০২৬

বাঘ দিবস উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য বাঘ মহড়া

ছবি: আপন দেশ

১৯৩০-এর দশকেও পূর্ব বাংলার ১৭ জেলার মধ্যে ১১টিতেই অবাধে বিচরণ করত বুনো বাঘ। অথচ সময়ের পরিক্রমায় গত একশ বছরে পৃথিবী থেকে হারিয়ে গেছে ৯৫ শতাংশ বাঘ। 

উনিশ শতকে পৃথিবীর ৩৩টি দেশে যেখানে প্রায় ১ লাখ বাঘের বসবাস ছিল, আজ তা কমে মাত্র ৮টি দেশে ৪ হাজারের কাছাকাছি এসে ঠেকেছে বলে বাঘ দিবসের আলোচনা সভায় ধরিত্রীর কেন্দ্রীয় নেতা  মো. নূর আলম শেখ এ কথা বলেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে মোংলার মিঠাখালী বাজারে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ধরিত্রীর কেন্দ্রীয় নেতা  মো. নূর আলম শেখ এতথ্য তুলে ধরেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ আয়োজনে  সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন<<>>আজ বিশ্ব বাঘ দিবস 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। এ ছাড়াও পরিবেশযোদ্ধা মেহেদী হাসান, শেখ রুস্তুম আলী।

সাধারণ গতানুগতিক সভার বাইরে দিবসটি ঘিরে ছিল নানা ব্যতিক্রমী আয়োজন। দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি চাঁদপাই ও মিঠাখালী বাজার এলাকা প্রদক্ষিণ করে। আর সব ছাপিয়ে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল বিকেলে—মিঠাখালী মাঠে বাঘ ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে অভিনব ‘বাঘ মহড়া’।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়