Apan Desh | আপন দেশ

ডিলারশিপের তালিকায় নাম বাদ দেয়ার অভিযোগ বিএনপি নেতার

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিলারশিপের তালিকায় নাম বাদ দেয়ার অভিযোগ বিএনপি নেতার

ছবি: আপন দেশ

বাগেরহাটের মোল্লাহাটে সারের ডিলারশিপ লাইসেন্সের সম্ভাব্য তালিকা থেকে নিজের নাম বাদ দেয়ার অভিযোগ করেছেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে পুনরায় তার নাম সম্ভাব্য লাইসেন্স প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে দেয়া এক লিখিত বক্তব্যে মাওলানা ইব্রাহিম তালুকদার এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত সরকারের সময়ে একাধিকবার কারাবরণ ও হামলা-মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় সারের ডিলারশিপ লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম চলমান থাকায় তিনি যথাযথ নিয়ম মেনে মোল্লাহাট থানার আওতাধীন আটজুড়ী, গাংনী ও কোদালিয়া ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক সারের ডিলারশিপ লাইসেন্সের জন্য আবেদন করেন। 

আরও পড়ুন<<>>সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

তার অভিযোগ, মোল্লাহাট উপজেলা যাচাই বাছাই কমিটি কোনো ধরনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে তার নাম বাদ দিয়েছে। তিনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তার নাম সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তবে পরবর্তীতে তার অভিযোগ অনুযায়ী, কোনো একটি মহল আওয়ামী লীগপন্থী হিসেবে তাকে চিহ্নিত করে একটি ভুয়া কাগজ জেলা প্রশাসকের কাছে পাঠায়। ওই কাগজের ভিত্তিতে কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তার নাম সম্ভাব্য তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

মাওলানা ইব্রাহিম তালুকদার বলেন, তার বিরুদ্ধে করা এ ধরনের অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে বিষয়টি পুনরায় যাচাই করে তার নাম সারের ডিলারশিপ লাইসেন্সের সম্ভাব্য প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়