Apan Desh | আপন দেশ

আত্মসাৎ

কারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবা

কারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবা

চলচ্চিত্র নির্মাণের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও আদালতের প্রসিকিউশন বিভাগ। জানা গেছে, হাসিব উল্লাহ পিয়াসের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভুক্তভোগী মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

০৬:৪৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

অর্থ আত্মাসাত মামলায় ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান রিমান্ডে

অর্থ আত্মাসাত মামলায় ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান রিমান্ডে

দুর্নীতি দমন কমিশন (দুদক) ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। জমি কেনার নামে অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। এরপর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তাকে হাজির করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। সূত্র জানায়, ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মোট ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৩১ জুলাই এ মামলা দায়ের করা হয়।

০৭:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

এলজিইডির ৩৬ কার্যালয়ে চলছে দুদকের অভিযান 

এলজিইডির ৩৬ কার্যালয়ে চলছে দুদকের অভিযান 

বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয়সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ৩৬ অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা গেছে, এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিন্মমানের পণ্য ব্যবহার, কাজের গুণগতমান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অধিকাংশ অভিযোগ ঠিকাদার ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে।

১২:৩০ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

বেনামি প্রতিষ্ঠানের আড়ালে মোরশেদ আলমের শত শত কোটি টাকা পাচার

বেনামি প্রতিষ্ঠানের আড়ালে মোরশেদ আলমের শত শত কোটি টাকা পাচার

আওয়ামী লীগে সাবেক এমপি, বেঙ্গল গ্রুপের মালিক মো. মোরশেদ আলম। তার প্রতিষ্ঠানে প্রায় দুই যুগ ধরে উৎপাদন, আমদানি-রফতানিসহ যাবতীয় কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে অস্তিত্বহীন কথিত ‘বিদেশি’ নাগরিকদের। তাদের দেখানো হচ্ছে- প্রতিষ্ঠানটির ‘চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক’ এবং ‘পরিচালক’ হিসেবে। বোর্ড মিটিংয়ের রেজুলেশন, অফিসিয়াল রেকর্ডপত্র, কাঁচামাল আমদানি ও ফিনিশড গুড রফতানি, স্থানীয়বাজারে বিক্রি, এমনকি ব্যাংকের লেনদেনও অস্তিত্বহীন ব্যক্তিদের স্বাক্ষরেই! কে বা কারা এ স্বাক্ষর করছে, সেটি স্বচক্ষে দেখেননি প্রতিষ্ঠানটিতে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারি। এমনকি যেসব ব্যাংকে লেনদেন হচ্ছে, তারাও কথিত বিদেশি নাগরিকদের সই-স্বাক্ষর নিয়ে প্রশ্ন তোলেননি। এমন ভুতুড়ে প্রতিষ্ঠানটির নাম ‘হ্যাঙ্গার্স প্লাস (বাংলাদেশ) লিমিটেড’।

০৬:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু