ফাইল ছবি
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (০২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, ভিজিটর ভিসা (বি১/বি২) নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়। এর মধ্যে চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিশ্রমিক গ্রহণ করা বা কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন <<>> চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
দূতাবাস জানায়, ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে। এর আগে একই দূতাবাস জানিয়েছিল, শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়ার জন্য ভিজিটর ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়।
বার্তায় বলা হয়, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য এ ধরনের, তাহলে ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























